যাদের ত্যাগ তিতিক্ষা এবং ইখলাসের কারণে গোটা মুসলিম মিল্লাত উপকৃত হয়েছে এবং হচ্ছে বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজে, তাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন অধ্যক্ষ আল্লামা আ.খ.ম আবু বকর সিদ্দীক
স্তরভিত্তিক প্রতিষ্ঠাকাল:
নাম আবুল খায়ের মুহা. আবু বকর সিদ্দীক। পিতার নাম মরহুম মাওলানা আব্দুল গনি সাহেব রহ.। মাতার নাম মরহুমা মরিয়ম খানম র.।
অধ্যক্ষ আল্লামা আবুল খায়ের মুহা. আবু বকর সিদ্দীক বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী উপজেলার গ্রেদলক্ষীপুরা গ্রামে ০৩ সেপ্টেম্বর, ১৯৬৩ ইং তারিখে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন:
তিনি তার শিক্ষা জীবন শুরু করেন নিজ গ্রামের গ্রেদলক্ষীপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি রহমতপুর আলিম মাদরাসায় ভর্তি হন। সেখানে তিনি মাত্র এক বছর অধ্যয়ন করেন। সেখান থেকে উত্তর তালগাছিয়া ফাযিল মাদরাসায় সপ্তম শ্রেণীতে ভর্তি হন। সপ্তম শ্রেণী শেষ করে তিনি বাংলাদেশের প্রথম কামিল মাদরাসা, আল্লামা শাহ নেছার উদ্দীন রহ.কর্তৃক প্রতিষ্ঠিত ইলমে দ্বীনের শ্রেষ্ঠ মারকায ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসায় ভর্তি হন। সেখানে তিনি পর্যায়ক্রমে ১৯৮৩ সালে দাখিল, ১৯৮৫ সালে আলিম, ১৯৮৭ সালে ফাযিল কৃতিত্বের সাথে সমাপ্ত করেন। ১৯৮৯ সালে কামিল (হাদীস) পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন।
১৯৮৯ সালে কামিল শেষ করে তিনি ১৯৯৫ সাল পর্যন্ত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে তিনি ইসলামিক স্ট্যাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্সে উচ্চতর ডিগ্রী অর্জন করেন।
তাঁর কর্মজীবন অত্যন্ত সংগ্রামী। তিনি কামিল শেষ করে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ঢাকার উপকণ্ঠে নির্জন ও গাছপালা বেষ্টিত ডেমরার শুকুরশী গোরস্থান সংলগ্ন আজকের ঐতিহ্যবাহী সীরাতুস সাহাবা (রাঃ) মাদরাসার প্রধান হিসেবে ১২ জানুয়ারি, ১৯৯১ সালে যোগদান করেন। সেই থেকে যে সীরাতুস সাহাবা (রাঃ) নিয়ে তার অবিরাম পথচলা তা আজও থেমে নেই। তিনি তার যোগ্যতা, দক্ষতা ও ইখলাসী কলব ও হাতের নিপুণ ছোঁয়ায় সীরাতুস সাহাবা (রাঃ) বিশ্বের দরবারে ইলমি মারকায হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যে প্রতিষ্ঠান আজ প্রায় চার সহস্রাধিক ইলম পিপাসুদের পদচারণায় মুখরিত।
তাঁর নানা ব্যস্ততার মাঝেও সহীহ বুখারী এবং জামে তিরমিযীর দরস প্রদান করেন।
তিনি ১৯৯৩ সালে ফয়রা দরবারের প্রসিদ্ধ পীর আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস (মা.জি.আ.) এর দ্বিতীয় কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাঁর দুটি পুত্র সন্তান রয়েছে। তার বড় ছেলের নাম তানভীর আহমদ এবং ছোট ছেলের নাম তাওকীর আহমদ। দু’ সন্তানই সীরাতুস সাহাবা (রাঃ) মাদরাসায় অধ্যয়নরত আছেন।
বাংলাদেশ সহ অন্যান্য দেশেও তার অনেক ছাত্র ইলমে দ্বীন চর্চা করে যাচ্ছে। উল্লেখযোগ্য ছাত্ররা হলো- মাওলানা মুহাম্মাদ মাকসুদুল হক, মাওলানা মুহাম্মাদ ফরিদ, মাওলানা মুহা: শাহেদ, মাওলানা মুহা: আবুল কালাম আযাদ, মুহা: মাহদী, মু. হেলালউদ্দীন, নেছারুদ্দীন।
19 Dec 2024
20 Dec 2024
21 Dec 2024
22 Dec 2024
23 Dec 2024
24 Dec 2024
25 Dec 2024
26 Dec 2024
27 Dec 2024
28 Dec 2024
29 Dec 2024
30 Dec 2024